প্রধান সংবাদসারাদেশ

রামেকে আক্রান্ত ও উপসর্গে আরো ১২ মৃত্যু

রাজশাহী প্রতিনিধি
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে করোনা ও উপসর্গে আরও ১২ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় মৃত্যু হয় তাদের।

বিষয়টি নিশ্চিত করেছেন রামেক হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস।

মৃতদের মধ্যে ছয়জন করোনায়, পাঁচজন করোনার উপসর্গ নিয়ে এবং একজন করোনামুক্ত হয়ে মারা গেছেন। এই ১২ জনের মধ্যে পাঁজজনেরই বাড়ি রাজশাহী জেলায়। এ ছাড়া নওগাঁর তিনজন, নাটোর এবং চাঁপাইনবাবগঞ্জের দুজন করে মারা গেছেন। করোনা সংক্রমণ ও উপসর্গ নিয়ে হাসপাতালে এসেছিলেন তারা।

চিত্রদেশ//এফটি//

 

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
18 June 2021

রামেকে আক্রান্ত ও উপসর্গে আরো ১২ মৃত্যু

chitrodesh.com