
গল্প-কবিতাপ্রধান সংবাদ
মো: মেহেবুব হকের কবিতা ‘নারী বন্দনা’
নব নব সৃষ্টির অপূর্ব মাধুর্যে বিকশিত হোক তোমার হৃদয় প্রাঙ্গন
স্বর্গলোকের অমিয় ধারা নেমে আসুক তোমার জীবনে
সঞ্জীবনী সুধা পানে অমর হোক তোমার প্রতিটি নিঃশাস প্রশ্বাস
বিকশিত হোক তোমার অনন্ত যৌবন
আলাস্কা থেকে সাইবেরিয়া হয়ে প্রেমময় ভালোবাসার অবিরাম ঝর্ণায় সিন্গ্ধ শাশ্বত হোক তোমার বৈচিত্রময় জীবন।
তুমি আয়তনয়না,
তুমি চঞ্চলা , চপলা,
তুমি সুজলা, সুফলা
তুমি শস্য শ্যামলা
তুমিই মনোহরিণী প্রমীলা ।
তোমারই মাঝে প্রতিভাত হয়
ঈশ্বরের সৃষ্টির অপূর্ব নিদর্শন
তুমিই সৃষ্টির শুরু হতে কাল,যুগ কল্পের চক্রে ঘুরে ঘুরে সঞ্চার করো সৃষ্টির প্রাণশক্তি
তোমারই মাঝে সমাহিত প্রেম প্রেমিক প্রেমাস্পদ ।
তুমিই আদি শক্তির অনন্ত রূপে
অসত্যের বিরুদ্ধে ঢাল হয়ে রুখে
পৃথিবীকে বানাও জঞ্জালমুক্ত প্রশান্তির তপোবন ।
তোমারই মাঝে লীন হয় আদি অন্ত
তুমিই জগতের বুকে কিংবদন্তী জীবন্ত ।



