গল্প-কবিতাপ্রধান সংবাদ

মো: মেহেবুব হকের কবিতা ‘ঐশ্বরিক মাহেন্দ্রক্ষণ’

তুমি আবার গর্ব ছিলে
তুমি আমার অহংকার ছিলে
হৃদয়ের মাঝখানে লুকানো সিংহাসনে
তুমি আমার চিরকাল ধন ছিল।

ধন ছিল তুমি আজীবন
আমার নিরন্তর ভাবনায় ছিলে আমরণ
উদাস পথের নিরন্তর সঙ্গী হয়ে
তুমিই আমার স্পন্দন ছিলে প্রতিটিক্ষণ।
এ যেন অপূর্ব এক ঐশ্বরিক অনুভূতি
মহামিলনের মাহেন্দ্রক্ষণ
যে ক্ষণের সাক্ষী হয়ে

শিরা ধমনী ও রক্তজালিকার প্রবাহ বেয়ে
আমি পৌছে গেছি সভ্যতার অন্তহীন দিগন্তে।

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
26 July 2026

মো: মেহেবুব হকের কবিতা 'ঐশ্বরিক মাহেন্দ্রক্ষণ'

chitrodesh.com