গল্প-কবিতাপ্রধান সংবাদ

মো: মেহেবুব হকের কবিতা অফুরন্ত প্লাবন

মুক্তির গল্প করি
ঐশী পথের অন্বেষণে চলি
কোরআন পুরান বাইবেল ভুলে
অত্যাচার নির্যাতনে মানুষ দলে
নিঃস্ব রিক্ত সমাজ গড়ে
আমার আমিকে প্রতিদিন ভুলি ।
কী ছিল হওয়ার কথা
ছড়াবে সমাজে মানবতা,
চারিদিকে নিষ্ঠুরতা
মানুষে মানুষে বিভক্তির কপটতা ।
তবুও আকাশ ভরা স্বপ্ন দেখে
মনের মাঝে মানবতার গন্ধ মেখে
আমি হারিয়ে যেতে চাই
বৈষম্যহীন সমাজের মানবিক ভুবনে
ক্ষমা ও করুণার অফুরন্ত প্লাবনে
ত্যাগ ও তিতিক্ষার অনন্ত যৌবনে ।

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
18 November 2026

মো: মেহেবুব হকের কবিতা অফুরন্ত প্লাবন

chitrodesh.com