
গল্প-কবিতাপ্রধান সংবাদ
মো: মেহেবুব হকের কবিতা ‘অনন্ত মুগ্ধতা’
অলৌকিক শক্তির স্বর্গীয় শোভা আমি
অনির্বচনীয় প্রকৃতির অনুপম স্নিগ্দ্ধতা আমি
আমিই জন্ম নিই বারে বারে
আমিই জন্ম নিই এই পৃথিবীর পথ প্রান্তরে
মহাকালের পথে দুদিনের মহারথে
নিত্য নতুন রূপে আমিই প্রতিভাত হই
সৃষ্টি ও ধ্বংসের উদয়াচল ও অস্তাচলের পথে
আমিই ধন্য হই
মুগ্দ্ধতার অনন্ত কোটি রূপে
ধুলোর ধরণীতে সুখে দুঃখে ।





