
গল্প-কবিতা
মো: মেহেবুব হকের কবিতা ‘সখের নারী’
তুমি আমার প্রেরণা ছিলে
তুমি আমার অহংকার ছিলে
মনের গভীরে ভালোবাসার রঙে
তুমিই আমার সম্পদ ছিলে।
সম্পদ কখনো একদিনে অর্জিত হয়না
আবার সম্পদ কখনো অনায়াশে পাওয়া যায় না
তিলে তিলে তুমি নিজেকে গড়েছ আমার জন্য
লড়েছ আমার অনিশ্চিত ভবিষ্যতের জন্য
কিন্তু নিজের জন্য চিন্তা করার সময় পাওনি পাওনি
সময় নিজেকে সমৃদ্ধ করার
পাওনি সময় নিজেকে শানিত করার
সমৃদ্ধ করেছো শুধুই আমাকে
উজাড় করে দিয়েছো শুধুই আমাকে।
কোথায় পাবো এমন মানুষ
কোথায় পাবো এমন সখের নারী
পৃথিবীর সব ধন সম্পদ ছেড়ে
আমি শুধুই তোমাকে আমার করতে পারি।





