গল্প-কবিতাপ্রধান সংবাদ

মো: মেহেবুব হকের কবিতা ‘প্রেরণার সাতকাহন’

অজানা আবেগে স্নাত প্রেমিক আমি
ব্যর্থতা ও গ্লানি মোড়ানো জীবনে নিঃসঙ্গ পুরুষ আমি
আমিই হতাশার চাদরে অথর্ব অধম
আমিই যৌবনের চোরাবালিতে খুঁজি পবিত্র জীবন।

এ যেন জীবনের ছন্দপতন!
নাকি বিধাতার বরদান
নিজের পরিনতি নিজে দেখেই
হৃদয়টা ভেঙ্গে হলো খান খান।

তবুও আল্লাহর দরবারে দুহাত তুলে
বেনামি জীবনের যত ফিরিস্তি ভুলে
এগিয়ে যেতে চাই সাফল্যের মনিকাঞ্চনে
প্রেরণার অনন্য ভুবনে
সন্তুষ্টির শুভ ক্ষণে।

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
08 November 2026

মো: মেহেবুব হকের কবিতা 'প্রেরণার সাতকাহন'

chitrodesh.com