গল্প-কবিতা

নূরুন নাহারের কবিতা ‘পাখির সনে কথা’

ওহে ময়না টিয়ে
তোদের নাকি বিয়ে।
গায়ে হলুদ, পায়ে আলতা
তোদের সনে বলবো কথা।
সাথে যাবে কে কে-
নিবি কি তোরা আমায় ডেকে।
খাঁচায় বসে কি ভাবছিস মনে মনে,
বল না কথা একটু আমার সনে।
আমার সাথে কইলে কথা
ঘুচবে তোদের মনের ব্যথা।
দেব তোদের মন্ডা, মিঠাই, পাপর ভাজা,
খেয়ে দেয়ে বলবি কত মজা।
দিন যে আমার একলা কাটে ঘরের মাঝে।
তোরাও তো খাঁচার মাঝে আছিস সকাল সাঝে।
কি দেব বল তোদের উপহার,
দিতে পারি শুধু আমার মনের মনিহার।

লেখক: নূরুন নাহার

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
05 November 2021

নূরুন নাহারের কবিতা 'পাখির সনে কথা'

chitrodesh.com