গল্প-কবিতাপ্রধান সংবাদ

মো: মেহেবুব হকের কবিতা ‘অজস্র আহ্বান’

আমি পারিনি তোমার হৃদয়কে ছুঁতে
পারিনি তোমার ভালোবাসার মানুষ হতে
বন্ধ মনের গভীরে হতাশার বাতি জ্বালিয়ে
আমি পারিনি তোমার স্বপ্ন পুরুষ হতে।

জানি আমি অপূর্ণ
নাদান আমি
অনুতাপের সাগরে নুয়ে পড়া প্রেমিক আমি।
তবুও সত্য প্রেমের চিরকাল জিকির তুলে
নির্লিপ্ত অসাড় মনের যত দূর্বলতা ভুলে
আমি দুহাত বাড়াতে চাই
তোমার পানে
আনন্দ বেদনার টানে
অজস্র আহ্বানে।

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
06 October 2026

মো: মেহেবুব হকের কবিতা 'অজস্র আহ্বান'

chitrodesh.com