গল্প-কবিতা

মো: মেহেবুব হকের কবিতা ‘সূক্ষ তফাৎ’

মনের গভীরে প্রেমের শরাব ঢেলে
কষ্ট দুঃখ যন্ত্রনার ঘরে কপাট মেরে
আমি হৃদয় আসন পেতেছি
খরস্রোতা জীবন নদীর পাড়ে।

ভাঙ্গা-গড়ার ছন্দে গড়িয়েছে বেলা
ঘটনার ঘনঘটায় বিস্মিত হয়েছে মন
দুর্বার কাল বৈশাখীর ঝড়ে খেই হারিয়েছে জীবন।

তবুও জাহির বাতেনের সূক্ষ তফাৎ বুঝে
অস্তিত্বের মাঝে অনস্তিত্বের প্রভাব খুঁজে
আমি নিজেকে হারিয়েছি বসন্তের দ্বারপ্রান্তে।

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
15 October 2026

মো: মেহেবুব হকের কবিতা 'সূক্ষ তফাৎ'

chitrodesh.com