খেলাধুলা

জিম্বাবুয়ের বিপক্ষে বোলিংয়ে আকবর আলিরা

বাংলাদেশের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজের মূল লড়াই শুরুর আগে আজ দুই দিনের এক প্রস্তুতি ম্যাচে খেলতে নামছে জিম্বাবুয়ে। সাভারের বিকেএসপিতে জিম্বাবুয়ের প্রতিপক্ষ বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) একাদশ। এই ম্যাচে আগে ব্যাট করবে সফরকারীরা

বিসিবি একাদশে রয়েছে সবশেষ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী স্কোয়াডের ছয় খেলোয়াড়- অধিনায়ক আকবর আলি, ওপেনার পারভেজ হোসেন ইমন, মাহমুদুল হাসান জয়, পেসার শরিফুল ইসলাম, ব্যাটসম্যান শাহাদাত হোসেন এবং তানজিদ হাসান তামিম। প্রথমবারের মতো কোনো জাতীয় দলের বিপক্ষে খেলার সুযোগ পেলেন তারা।

বিসিবি একাদশ স্কোয়াড:

মোহাম্মদ নাইম শেখ, পারভেজ হোসেন ইমন, মাহমুদুল হাসান জয়, আকবর আলি, আল আমিন জুনিয়র, ফারদিন অনি, শরিফুল ইসলাম, সুমন খান, মুকিদুল ইসলাম মুগ্ধ, আমিনুল ইসলাম বিপ্লব, রিসাদ আহমেদ, শাহাদাত হোসেন ও তানজিদ হাসান তামিম।

জিম্বাবুয়ে টেস্ট স্কোয়াড:

সিকান্দার রাজা, রেগিস চাকাভা, ক্রেইগ আরভিন, কেভিন কাসুজা, টিমসেম মারুমা, প্রিন্স মাসভাউরে, ক্রিস্টোফার পফু, ব্রায়ান মুদজিঙ্গানিমা, চার্ল মুমবা, টিনোটেন্ডা মুতমবদজি, আইন্সলে দলোভু, ব্রেন্ডন টেলর, ডোনাল্ড তিরিপানো এবং চার্ল্টন শুমা।

 

চিত্রদেশ //এফ//

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
18 February 2020

জিম্বাবুয়ের বিপক্ষে বোলিংয়ে আকবর আলিরা

chitrodesh.com