অপরাধ ও আইনপ্রধান সংবাদ

লিবিয়ায় ২৬ জনকে হত্যার ঘটনায় ভৈরবে মামলা, আটক ১

ভৈরব প্রতিনিধি:

লিবিয়ায় মানব পাচারকারীর গুলিতে ২৬ বাংলাদেশি নিহতের ঘটনায় কিশোরগঞ্জের ভৈরব থানায় একটি মামলা হয়েছে। এতে ভৈরবের মানবপাচারকারী তানজিরুলকে প্রধান আসামি করা হয়েছে। এছাড়াও অজ্ঞাত পরিচয় আরও ৭-৮ জনকে আসামি করা হয়েছে।

এ ঘটনায় মানবপাচারকারী তানজিরুলের বড় ভাই মো. বাহারুল আলম ওরফে বাচ্চু মিলিটারিকে আটক করা হয়েছে।

আটক হওয়ার আগে বাচ্চু বলেন, তিনিও ছেলে হারিয়েছেন। তাঁর ভাই তানজিরুলের মাধ্যমে মোটা টাকা দিয়েই ছেলেকে ইতালি পাঠাতে চেয়েছিলেন। কোনোভাবেই তিনি ভাইয়ের সহযোগী ছিলেন না।

নিহতের স্বজনরা জানান, স্থানীয় দালাল তানজিরুল, জাফরসহ অন্যান্য দালালের মাধ্যমে নিহতরা লিবিয়া হয়ে ইতালি যাওয়ার চেষ্টা করছিল। সংসারের সচ্ছলতা আনতে জমি-জমা বিক্রিসহ ধারদেনা করে ৪-৫ লাখ টাকা দালালদের হাতে তুলে দিয়েছিলেন।

গত ২৮ মে লিবিয়ায় অপহরণকারীদের গুলিতে ২৬ বাংলাদেশি নিহত ও বেশ কয়েকজন হন। এদের মধ্যে ভৈরবের সাতজন নিহত ও তিনজন আহত হন।

ভৈরব থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিন মিয়া জানান, লিবিয়ার ঘটনায় থানায় মানবপাচার প্রতিরোধ ও দমন আইনে একটি মামলা হয়েছে। পুলিশ হেড কোয়ার্টারের সরাসরি তত্ত্বাবধানে সিআইডি, ডিবিসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থা মামলাটি তদন্ত করছে।

 

চিত্রদেশ//এস//

 

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
01 June 2020

লিবিয়ায় ২৬ জনকে হত্যার ঘটনায় ভৈরবে মামলা, আটক ১

chitrodesh.com