প্রধান সংবাদ

ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক অবরোধ করেছে কুমিল্লা ইপিজেড শ্রমিকরা

নিজস্ব প্রতিবেদক
ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পদুয়ার বাজার বিশ্বরোড অবরোধ করে বিক্ষোভ করছে কুমিল্লায় ইপিজেডের নাসা গ্রুপের শ্রমিকরা।

মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল সোয়া ৯টা থেকে মহাসড়কের পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় অবস্থান নিয়ে বকেয়া বেতনসহ বিভিন্ন দাবিতে শত শত ইপিজেড শ্রমিকদের স্লোগান দিতে দেখা গেছে। এতে মহাসড়কের উভয় পাশে কয়েক কিলোমিটার যানজটের সৃষ্টি হয়।

কুমিল্লা ইপিজেড নাসা কোম্পানির শ্রমিক কামাল হোসেন জানান, নাসা গ্রুপে বিনা নোটিশে কারখানা বন্ধ করা দিয়েছে। এছাড়াও দীর্ঘদিন যাবত শ্রমিকদের বেতন আটকে রেখেছে। আমাদের দাবি আদায় না হওয়া মহাসড়ক থেকে উঠব না।

এ বিষয়ে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ওসি মোহাম্মদ সিরাজুল মোস্তফা জানান, শ্রমিকদের বুঝিয়ে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করছি।

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
07 April 2026

ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক অবরোধ করেছে কুমিল্লা ইপিজেড শ্রমিকরা

chitrodesh.com