প্রধান সংবাদ

ঈদ উপলক্ষে দুদিন মেট্রোরেল বন্ধ

নিজস্ব প্রতিবেদক
পবিত্র ঈদুল ফিতরের সময় মেট্রোরেল টানা দুদিন বন্ধ থাকবে। আগামী বৃহস্পতিবার ঈদুল ফিতর উদ্‌যাপিত হবে। আর শুক্রবার মেট্রোরেলের সাপ্তাহিক ছুটি। ফলে টানা দুই দিন মেট্রোরেল বন্ধ থাকবে।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) উপব্যবস্থাপক নাজমুল ইসলাম ভূঁইয়া গণমাধ্যমকে বলেন, ঈদের দিন মেট্রোরেল বন্ধ থাকবে—এটা আগে থেকেই ঘোষণা দেয়া হয়েছে। গত ঈদেও বন্ধ ছিল মেট্রো চলাচল।

তিনি বলেন, বৃহস্পতিবার ঈদের দিন বন্ধ। শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন। এতে করে দুই দিন বন্ধ থাকবে। এর বাইরে সময়সূচি মেনেই চলবে মেট্রোরেল।

মেট্রোরেল সংশ্লিষ্টরা বলেছেন, মেট্রোরেল পরিচালনার ক্ষেত্রে কর্মীর অভাব রয়েছে। আর ঈদের দিন যাত্রীও তেমন হবে না। তাই ঈদের দিন মেট্রোরেল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

১৬ রমজান থেকে প্রতিদিন এক ঘণ্টা বেশি চলছে মেট্রোরেল। প্রতিদিন রাত ৮টা ৪০ মিনিটের পরিবর্তে ৯টা ৪০ মিনিট পর্যন্ত চলাচল করছে মেট্রো। এ সময়সূচি বুধবার পর্যন্ত বহাল থাকবে বলে আগেই জানিয়েছিল মেট্রোরেল নিয়ন্ত্রণকারী সংস্থা ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

//এস//

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
10 April 2024

ঈদ উপলক্ষে দুদিন মেট্রোরেল বন্ধ

chitrodesh.com