প্রধান সংবাদবিনোদন

নানাকে ছাড়া ঈদ উৎসবে ভাটা পড়েছে পরীমনির

বিনোদন ডেস্ক
ঢাকাই নায়িকা পরীমনি গত বছরের নভেম্বরে নিজের নানাকে হারিয়েছিলেন। প্রতিবার আনন্দে ঘেরা রঙিন ঈদ কাটালেও এবারের ঈদ তার জন্য কিছুটা অন্যরকম। নানাকেই যেনো বারবার মনে পড়ছে তার।
পরীমনি জানান, ‘আমার তো কেউ নাই।
একমাত্র অভিভাবক, আপনজন ওই নানাভাই ছিলেন। তিনিই আমার জীবনের সবকিছু। গত পাঁচটা মাস কীভাবে চলে গেল নানা ছাড়া সেটা ভাবলে আমি চাপ নিতে পারি না। আগে ভাবতাম, নানা ছাড়া পৃথিবীতে কীভাবে থাকব। হয়তো ওপরওয়ালা মানুষকে ধৈর্য ধারণ করতে ব্যবস্থা করে দিয়েছেন। ’
ছোটবেলা থেকেই ঈদের দিন নানার দেওয়া কাপড় পরেন পরীমনি। গত বছরের ঈদে তাকে ক্রিম রঙের একটি ড্রেস দিয়েছিলেন নানা। বলেন, ‘ড্রেসটি ঈদের দিন পরেছিলাম। সেটিই শেষ পরা। নানার কাছ থেকে এই ঈদে কিছু পেলাম না। আর কখনোই পাব না। আজ ঈদ, নানা বেঁচে থাকলে দু-তিন আগেই আমার ঈদের পোশাক চলে আসত। নানার কথা মনে করে আমি নিজের জন্য কিছুই কিনি নাই। ’
তবে নিজের ছেলে পুণ্যের মধ্যে নানাকে খুঁজে পান বলে উল্লেখ করেন পরীমনি। পরীমনি বলেন, আগে বুঝিনি। তবে ওর বেশ কিছু অভ্যাস নানার মতোই। মাঝেমাঝে তো মনেহয় ও নানার কপি। দেখে আসলেই অবাক লাগে।
উল্লেখ্য, রাজের সঙ্গে বিচ্ছেদের পর আলাদাই থাকেন পরীমনি। সন্তানকে নিজের ছায়া মনে করা পরীমনি জানান, পুণ্য না থাকলে আমি বাঁচতে পারতাম না।

//এস//

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
12 April 2024

নানাকে ছাড়া ঈদ উৎসবে ভাটা পড়েছে পরীমনির

chitrodesh.com