প্রধান সংবাদ

যুক্তরাষ্ট্রে বহুতল ভবনে আগুন, ৮ শিশুসহ নিহত ১২

আন্তর্জাতিক ডেস্ক:
যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে আট শিশুসহ ১২ জন নিহতের খবর পাওয়া গেছে।

তবে প্রাথমিকভাবে দমকল বাহিনীর পক্ষ থেকে ৭ শিশুসহ ১৩ জন নিহতের খবর জানানো হয়েছিল। তবে পরে আট শিশুসহ ১২ জন নিহতের খবর জানানো হয়।

স্থানীয় সময় বুধবার সকালে ফিলাডেলফিয়া শহরে চারতলা ভবনটিতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ভবনটিতে ২৬ জন বসবাস করতেন। তবে অগ্নিকাণ্ডের সময় সেখানে কতজন ছিল তা জানা যায়নি। খবর এপি ও ইউএসএ টুডের।

ফিলাডেলফিয়ার দমকল বিভাগের ডেপুটি কমিশনার ক্রেইগ মারফি বলেন, ওই ভবনটি ফিলাডেলফিয়ার পাবলিক হাউজিং কর্তৃপক্ষের। ঘটনাস্থলে এখনও উদ্ধারকাজ চলছে। সে কারণে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

দমকল বিভাগের পক্ষ থেকে জানানো হয়, গত ১০০ বছরে অগ্নিকাণ্ডে এত বেশি মানুষ মৃত্যুর ঘটনা এই শহরে ঘটেনি। ওই ভবনটিতে ৪টি স্মোক অ্যালার্ম ছিল। কিন্তু সেগুলো ওই সময় কাজ করেনি।

ডেপুটি কমিশনার ক্রেইগ মারফি বলেন, এখনই বলা যাচ্ছে না যে কীভাবে আগুন লেগেছে। তবে তারা এ বিষয়ে তদন্ত করছেন বলে জানানো হয়।

চিত্রদেশ//এফটি//

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
06 January 2022

যুক্তরাষ্ট্রে বহুতল ভবনে আগুন, ৮ শিশুসহ নিহত ১২

chitrodesh.com