প্রধান সংবাদ

বরাদ্দ দেওয়ার সময় দল দেখছে না সরকার: প্রধানমন্ত্রী

স্টাফ রিপোর্টার:
বরাদ্দ দেওয়ার সময় কে কোন দলের মেয়র তা দেখছে না সরকার। মানুষকে মানুষ হিসেবে দেখা হয়েছে এবং দলমত নির্বিশেষে সবার জন্যই কাজ করা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার (৩১ জানুয়ারি) প্রধানমন্ত্রীর কার্যালয়ে সকাল সাড়ে ১০টায় রংপুর সিটি করপোরেশনের মেয়র ও কাউন্সিলরদের শপথগ্রহণ অনুষ্ঠানে বক্তব্য দেন তিনি।

শেখ হাসিনা বলেন, আজকের বাংলাদেশ বদলে গেছে। দেশে স্থিতিশীলতা রয়েছে। দলের সমর্থক দেখে কাজ করেনি আওয়ামী লীগ সরকার। আমরা মানুষকে মানুষ হিসেবে দেখেছি। দলমত নির্বিশেষে সবার জন্যই কাজ করেছি।

তিনি বলেন, এক শ্রেণির বুদ্ধিজীবী আছে যারা সব সময় দেশের গণতান্ত্রিক ধারাকে বাধাগ্রস্ত করতে চায়।

 

 

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
31 January 2023

বরাদ্দ দেওয়ার সময় দল দেখছে না সরকার: প্রধানমন্ত্রী

chitrodesh.com