চিত্রদেশ

করোনা আক্রান্ত এস আই টুটুল

স্টাফ রিপোর্টার:
দেশের জনপ্রিয় সংগীতশিল্পী এস আই টুটুল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আজ শুক্রবার (২১ আগস্ট) দুপুরে তিনি নিজেই এ তথ্য জনিয়েছেন।

তিনি জানান, তিন দিন হলো তিনি করোনা ভাইরাসে আক্রান্ত। আপাতত নিজ বাসাতেই একটি ঘরে আইসোলেশনে রয়েছেন টুটুল৷

নিজের করোনা আক্রান্ত হওয়ার খবর জানিয়ে ফেসবুকে এক স্ট্যাটাসও দিয়েছেন ‘যায় দিন যায় একাকী’খ্যাত এ গায়ক। সেখানে তিনি লিখেছেন, ‘বন্ধুরা, তোমাদের সবার উপর মহান প্রতিপালকের কাছ থেকে শান্তি ও রহমত নেমে আসুক। তিন দিন আগে আমি করোনা টেস্ট করিয়েছি এবং টেস্টের রেজাল্ট পজিটিভ এসেছে।

এখন বাসার একটা রুমে আইসোলেশনে আছি। আল্লাহ পাকের এই পরীক্ষায় জানিনা পাশ করবো কিনা? সবাই আমার জন্য একটু দোয়া করো।

আমার জানা অজানা ভুল ত্রুটিগুলো ক্ষমা করে দিও। আমি আমার প্রতিটি নামাজে সবার জন্যই দোয়া করি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।
আমিন….।’

/
চিত্রদেশ//এল//

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
22 August 2020

করোনা আক্রান্ত এস আই টুটুল

chitrodesh.com