চিত্রদেশ

বাসন মেজে বাথরুম পরিষ্কার করলেন সালমান খান!

বিনোদন ডেস্ক:

বলিউড তারকা সালমান খান এবার বিগ বস-এ বাসন মেজেছেন, বাথরুমও পরিষ্কার করেছেন।

শুধু তাই নয়, সহকারীদের নিয়ে পরিষ্কার করেছেন পুরো বাড়ি।

ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারের খবরে বলা হয়েছে, সালমান খান যে সময় বিগ বস-এর বাড়িতে ছিলেন, সে সময় সব প্রতিযোগীকে একটা বেড রুমে ঢুকিয়ে দরজা বাইরে থেকে বন্ধ করা ছিল।

সেখান থেকেই প্রতিযোগীরা ‘সরি’ বলেছেন। কিন্তু সালমান এতটাই তাদের ওপর বিরক্ত ছিলেন যে, কাজ করা থামাননি। তিনি পরিষ্কার পরিচ্ছন্নতা চালিয়ে গেছেন।

এক পর্যায়ে বিগ বস-এর পুরো বাড়ি পরিষ্কার করার পর সালমান বেরিয়ে যান। তারপর প্রতিযোগীরা তার সঙ্গে টিভির মাধ্যমে কথা বলেছেন। নিজেদের ভুলের জন্য বারবার দুঃখপ্রকাশ করেছেন।

কিন্তু তাতে সালমানের মন গলেনি। বলিউডের এই তারকা বলেছেন, প্রতিযোগীদের কোনো লজ্জাই নেই। প্রতিযোগীদের নাটক আর পছন্দ করছেন না দর্শক।

খবরে বলা হয়েছে, সামনেই রয়েছে বিগ বস-এর এলিমিনেশন পর্ব। মধুরিমা তুলি, বিশাল আদিত্য সিংহ, আরহান খান, সিদ্ধার্থ শুক্ল, শেফালি বাগ্গা এবং আরতি সিংহের মধ্যে কোনো প্রতিযোগী এ সপ্তাহে বাদ পড়েন, দেখার অপেক্ষায় দর্শকরা।

 

চিত্রদেশ//এস//

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
29 December 2019

বাসন মেজে বাথরুম পরিষ্কার করলেন সালমান খান!

chitrodesh.com