চিত্রদেশ

ফারুক করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি

স্টাফ রিপোর্টার:
জাতীয় সংসদ সদস্য ও চিত্রনায়ক আকবর হোসেন পাঠান ফারুক করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

সোমবার সন্ধ্যা ৬টায় কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয় তাকে।

এ তথ্য নিশ্চিত করে ফারুকের ভাতিজি আসমা পাঠান রূম্পা বলেন, সম্প্রতি চিকিৎসা নিয়ে সিঙ্গাপুর থেকে দেশে ফিরেছেন ফারুক৷ কয়েকদিন ভালো ছিলেন। কিন্তু হঠাৎ তার শরীর খারাপ হলে করোনাভাইরাসের নমুনা পরীক্ষা করা হয়। সেখানে রোববার তার রিপোর্ট পজিটিভ এসেছে।

রূম্পা বলেন, চাচার শারীরিক অবস্থা ভালোই আছে। সবার কাছে দোয়া চাই চাচার জন্য।

হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. জামিল আহমেদ জানান, নায়ক ফারুকের শারীরিক অবস্থা ভালো আছে। তার আরও কিছু অসুস্থতা রয়েছে। তাই বাড়তি সতর্কতা হিসেবে তাকে হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ অনুযায়ী তিনি ভর্তি হয়েছেন। তাকে কেবিনে রাখা হয়েছে।

চিত্রদেশ//এলএইচ//

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
17 November 2020

ফারুক করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি

chitrodesh.com