কর্পোরেট সংবাদপ্রধান সংবাদ

স্বাস্থ্যবিধি না মানলে দোকান বন্ধ : মালিক সমিতি

স্টাফ রিপোর্টার:
সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি না মানলে দোকান কিংবা প্রতিষ্ঠানটি তাৎক্ষণিক বন্ধ করে দিতে বলেছে বাংলাদেশ দোকান মালিক সমিতি। সোমবার (১১ মে) এক ভিডিও বার্তায় এ আহ্বান জানান সংগঠনের সভাপতি হেলাল উদ্দিন।

তিনি বলেন, সরকারি নির্দেশনা মেনেই সীমিত আকারে দোকানপাট ও শপিংমল খোলার ব্যবস্থা করা হয়েছে। ইতোমধ্যে লক্ষ্ করা গেছে যেসব ক্রেতা শপিং করতে এসেছেন তারা মাস্ক পরে স্বাস্থ্যবিধি অনুসরণ করেই কেনাকাটা করছেন। মার্কেটগুলোতে জীবাণুনাশক স্প্রে করা হচ্ছে। পাশাপাশি আমরা সামাজিক গুরুত্ব বজায় রাখার চেষ্টা করছি।

হেলাল উদ্দিন বলেন, তারপরও যদি কেউ সামাজিক দূরত্ব বজায় রাখতে না পারেন, স্বাস্থ্যবিধি মেনে চলতে না পারেন; সেক্ষেত্রে বিভিন্ন সমিতি ও মার্কেট কর্তৃপক্ষকে অনুরোধ করব- তাৎক্ষণিক দোকান কিংবা প্রতিষ্ঠানটি বন্ধ করে দেবেন। যদি তাও সম্ভব না হয়; তাহলে পুলিশের সহায়তা নেবেন।

তিনি বলেন, আমরা এই মুহূর্তে সবচেয়ে বেশি স্বাস্থ্যঝুঁকিতে আছি; তাই কোনো মতেই বেখেয়াল হলে চলবে না।

 

চিত্রদেশ//এস//

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
11 May 2020

স্বাস্থ্যবিধি না মানলে দোকান বন্ধ : মালিক সমিতি

chitrodesh.com