প্রধান সংবাদ

শপথ নিলেন তিন উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক
বাড়লো অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের আকার। নতুন করে আজ রোববার (১০ নভেম্বর) শপথ নিলেন তিনজন উপদেষ্টা। সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনে তাদের শপথ পড়ান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

শপথ নেয়া উপদেষ্টারা হলেন, ব্যবসায়ী ও আকিজ-বশির গ্রুপের এমডি সেখ বশির উদ্দিন, চলচ্চিত্র পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম।

এর আগে, দুই দফায় অন্তর্বর্তী সরকারে উপদেষ্টা হিসেবে শপথ নেন ২১ জন। আজ তিনজনের শপথের মধ্যদিয়ে উপদেষ্টা পরিষদের সদস্য বেড়ে দাঁড়ালো ২৪ জনে। এদের মধ্যে কয়েকজন একাধিক মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছেন। নতুন উপদেষ্টাদের এখনও দফতর বন্টন করা হয়নি। তারা দায়িত্ব নিলে একাধিক মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা উপদেষ্টাদের দফতর কমবে।

 

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
10 November 2024

শপথ নিলেন তিন উপদেষ্টা

chitrodesh.com