প্রধান সংবাদসারাদেশ

নারায়ণগঞ্জ জেলা ‘অবরুদ্ধ’

নারায়ণগঞ্জ প্রতিনিধি:

নারায়ণগঞ্জে করোনাভাইরাসের সক্রমণ বাড়তে থাকায় পুরো জেলাজুড়ে ‘সম্পূর্ণ লকডাউন’ ঘোষণা করা হয়েছে। অর্থাৎ এই জেলা থেকে কেউ এখন আর বের হতে পারবেন না, কেউ যেতেও পারবেন না।

মঙ্গলবার রাতে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়িটি নিশ্চিত করেছে আইএসপিআর। সংবাদ বিজ্ঞপ্তিতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, করোনাভাইরাস প্রতিরোধ কার্যক্রম জোরদার করার লক্ষ্যে ৮ এপ্রিল থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নারায়ণগঞ্জ জেলাকে সম্পূর্ণরূপে অবরুদ্ধ (লকডাউন) ঘোষণা করা হল। করোনাভাইরাসের মহামারী ঠেকাতে বেসামরিক প্রশাসনের সহায়তায় সশস্ত্র বাহিনী কাজ করছে।

আইএসপিআরের বিজ্ঞপ্তিতে আরো জানায়, বেসামরিক প্রশাসন, সশস্ত্র বাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনী স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে সম্মিলিতভাবে দায়িত্ব পালন করবে। জরুরি পরিষেবা যেমন চিকিৎসা, খাদ্যদ্রব্য সরবরাহ ইত্যাদি লকডাউ‌নের আওতাবহির্ভূত থাকবে বলেও জানানো হয়েছে। করোনাভাইরাসের প্রথম রোগী পাওয়া গিয়েছিল নারায়ণগঞ্জেই। এখন ঢাকার পর নারায়ণগঞ্জেই রোগীর সংখ্যা বেশি। দেশে এই পর্যন্ত যে ১৭ জন কোভিড-১৯ রোগী মারা গেছে, তার চারজন নারায়ণগঞ্জের।

 

চিত্রদেশ//এল//

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
08 April 2020

নারায়ণগঞ্জ জেলা ‘অবরুদ্ধ’

chitrodesh.com