
গল্প-কবিতাপ্রধান সংবাদ
মো: মেহেবুব হকের কবিতা ‘প্রতীক্ষার আহ্বান’
হে পথিক,
অন্তরের চক্ষু খোলো
প্রজ্ঞার তীব্র আলোকে উদ্ভাসিত করো হৃদয়
হাকিকতে এলাহির ভুবনে বাস করো সারাক্ষণ
ভুলে যাও পার্থিব আসবাবের পশরা
পৌঁছে যাও অনাসক্তির উন্নত ভুবনে।
পার্থিব হাসি-কান্নার জগৎ পেরিয়ে
বিরহ মিলনের যত কুহেলিকা এড়িয়ে
তুমি পৌছি যাও
দিদারে এলাহির অনন্ত ভুবনে
প্রতীক্ষার পূর্ণ যৌবনে।



