গল্প-কবিতাপ্রধান সংবাদ

মেহেবুব হকের কবিতা ‘দয়ামায়া ও ক্ষমার অনন্ত সাগর’

ক্লান্তিকর বিদগ্ধ জীবনের বহু চড়াই-উতরাই পেরিয়ে
চাওয়া ও পাওয়ার অজস্র ইতিহাস পেছনে ফেলে
হন্যে হয়ে ছুটে চলেছি আমি পথিকের বেশে
হেঁটে চলেছি অবিরামভাবে অজানা নিরূদ্দেশে
যেখানে অনন্ত জীবনের কথা চুপিসারে কানে কানে বলে যায় আবাবিল পাখি
হুদহুদ পাখি হাতছানি দিয়ে ডাকে আত্মার চিরন্তন রাজ্যে
আবে হায়াতের সন্ধানে কেটে যায় যৌবনের মহিমান্বিত বসন্ত
ছিঁড়ে যায় জাগতিক বন্ধন
মন ছুটে যেতে চায় অসীমের পানে
চিরায়ত মুক্তির টানে
মিলিত হয়ে চায় আল্লাহর দয়ামায়া ও ক্ষমার অনন্ত সাগরে
যার আশায় তৃষিত আত্মা হাহাকার করে প্রতিদিন প্রতিক্ষণ।

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
05 September 2022

মেহেবুব হকের কবিতা 'দয়ামায়া ও ক্ষমার অনন্ত সাগর'

chitrodesh.com