প্রধান সংবাদ

মাফ চেয়ে দেড় ঘণ্টা পর সাংবাদিকের মৃত্যু

চাঁদপুর প্রতিনিধি:

নিজের ফেসবুক ওয়ালে একটি পোস্ট দেওয়ার দেড় ঘণ্টা পর মারা গেলেন চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার সাংবাদিক আবুল হাসনাত। শরিবার তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক জি এম শাহীন।

এর আগে শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে তিনি ফেসবুকে লিখেন, ‘আমার অবস্থা ভালো না। আমাকে সবাই মাফ করে দেবেন। আমার সন্তানদের একটু দেখবেন। আমিন।’

চাঁদপুর সদর হাসপাতাল সূত্র জানায়, আবুল হাসনাতের ২ দিন ধরে জ্বর ছিলো। শুক্রবার রাতে হঠাৎ শ্বাসকষ্ট শুরু হয়। পরে তাকে চাঁদপুর সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়। রাত ২ টা ৫০ মিনিটে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, করোনার লক্ষণ থাকায় স্যাম্পল নিয়ে যথাযথ নিয়ম মেনে আবুল হাসনাতের দাফন সম্পন্ন হবে।

আবুল হাসনাত চাঁদপুর থেকে প্রকাশিত দৈনিক চাঁদপুর জমিনে কাজ করতেন। ফরিদগঞ্জ উপজেলা আওয়ামী গুণীজন স্মৃতি সংসদের প্রতিষ্ঠাতা সভাপতি ও ফরিদগঞ্জ প্রেসক্লাবের দপ্তর সম্পাদক ছিলেন তিনি।

 

চিত্রদেশ//এস//

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
30 May 2020

মাফ চেয়ে দেড় ঘণ্টা পর সাংবাদিকের মৃত্যু

chitrodesh.com