চিত্রদেশ

বলিউড নায়িকাদের কেনা প্রথম গাড়ি

বিনোদন ডেস্ক:
বলিউড নায়িকাদের ব্যক্তিগত জীবন নিয়ে ভক্তদের আগ্রহের শেষ নেই। কোন ব্র্যান্ডের পোশাক পরেন, কী খান, কোন ব্র্যান্ডের গাড়ি ব্যবহার করেন—এসব জানতে এক প্রকার মুখিয়ে থাকেন ভক্তরা। বলিউডের অধিকাংশ নায়িকা নানারকম চড়াই-উৎরাই পেরুনোর পর পেয়েছেন প্রতিষ্ঠা। এ তালিকায় রয়েছেন—কাজল, প্রিয়াঙ্কা চোপড়া, দীপিকা পাড়ুকোন, ক্যাটরিনা কাইফ প্রমুখ। ভক্তদের কৌতুহল মেটাতে এসব অভিনয়শিল্পীর কেনা প্রথম গাড়ি নিয়ে সাজানো হয়েছে এই প্রতিবেদন।

কাজল
নব্বই দশকের জনপ্রিয় অভিনেত্রী কাজল। তার জীবনের প্রথম কেনা গাড়ি ছিল মারুতি সুজুকি ১০০০। পরবর্তীতে এটি ইস্টেম নামে পরিচিতি পায়। কয়েক মাস আগে কাজল তার সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেন। তাতে দেখা যায়, একটি গাড়ির সামনে বসে আছেন কাজল। আর এটি তার প্রথম ভালোবাসা ছিল বলেও জানান এই অভিনেত্রী।

দীপিকা পাড়ুকোন
বলিউডের সবচেয়ে বেশি পারিশ্রমিক নেওয়া অভিনেত্রীদের মধ্যে অন্যতম দীপিকা পাড়ুকোন। এ অভিনেত্রী বেশ কিছু বিলাসবহুল গাড়ির মালিক। বর্তমানে মার্সিডিস, মেব্যাচ এস৫০০, ওডি এ৮এল গাড়ির মালিক তিনি। কিন্তু তার কেনা প্রথম গাড়ি ছিল ওডি কিউ৭। এ গাড়িটি দীর্ঘদিন ব্যবহার করেছেন দীপিকা। মেব্যাচ গাড়িটি কেনার আগ পর্যন্ত প্রথম কেনা গাড়িটি ব্যবহার করতেন দীপিকা।

 

আলিয়া ভাট
বলিউডের তরুণ শিল্পীদের অন্যতম পছন্দ অডি কিউ৭ মডেলের গাড়ি। অভিনেত্রী আলিয়া ভাটেরও পছন্দ কিউ৭ মডেলের গাড়ি। এটি ছিল তার কেনা প্রথম গাড়ি। ল্যান্ড রোভার ও রেঞ্জ রোভার গাড়ি কেনার পূর্ব পর্যন্ত কালো রঙের অডি কিউ৭ গাড়িটি নিয়মিত ব্যবহার করতেন আলিয়া। মজার বিষয় হলো, এখনো কিউ৭ মডেলের গাড়িটি তার বাড়িতে পার্ক করা রয়েছে।

 

প্রিয়াঙ্কা চোপড়া
বলিউডের অন্যতম সেরা অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। হলিউডেও নিজেকে প্রমাণ করেছেন এই অভিনেত্রী। বলিউড অভিনেত্রীদের মধ্যে সাবেক এই বিশ্ব সুন্দরী প্রথম রোলস-রয়েস গোস্ট মডেলের গাড়ি কেনেন। তবে জীবনের প্রথম গাড়িটি ছিল মার্সিডিজ বেঞ্চ এসক্লাস সিডান। সাদা রঙের এ গাড়ি বেশ কয়েক বছর ব্যবহার করেন তিনি। প্রিয়াঙ্কা তার প্রেমিক নিক জোনাসের সঙ্গে ঘর বেঁধেছেন। বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন প্রিয়াঙ্কা। সেখানে তাকে মার্সিডিজ-মেব্যাচ এস৬০০ লিমোজিন গাড়ি ড্রাইভ করতেও দেখা গেছে।

 

ক্যাটরিনা কাইফ
বলিউডের জনিপ্রয় অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। অভিনয় ক্যারিয়ারে অনেক জনপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন তিনি। এ অভিনেত্রী প্রথম অডি কিউ৭ মডেলের গাড়ি কেনেন। সম্প্রতি এ অভিনেত্রী সালমান খানকে ল্যান্ড রোভার রেঞ্জ রোভার অটোবায়োগ্রাফি মডেলের গাড়ি উপহার দিয়েছেন।

 

সারা আলী খান
সাইফ আলী খানের কন্যা সারা আলী খান। বলিউডে পা রেখেছেন খুব বেশিদিন হয়নি। খুব অল্প সময়ের মধ্যে আলোচনায় উঠে এসেছেন এই অভিনেত্রী। অধিকাংশ সময় সারাকে দুটি গাড়ি চালাতে দেখা যায়। তবে তার কেনা প্রথম গাড়ি হোন্ডা সিআর-৫। সাদা রঙের এই গাড়ি দীর্ঘদিন ব্যবহার করেছেন সারা আলী খান।

 

চিত্রদেশ//এইচ//

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
30 January 2021

বলিউড নায়িকাদের কেনা প্রথম গাড়ি

chitrodesh.com