চিত্রদেশ

করোনায় আক্রান্ত সস্ত্রীক তৌসিফ

বিনোদন ডেস্ক :
অভিনেতা তৌসিফ মাহবুব সস্ত্রীক করোনায় আক্রান্ত হয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্ত্রী জান্নাতুল ফেরদৌস জারাসহ হাসপাতালের একটি ছবি পোস্ট করেন তৌসিফ মাহবুব।

ক্যাপশনে লেখেন, প্রতিটি স্বামীকে এই দিনটি দেখতে হবে। সৃষ্টিকর্তা সবাইকে শক্তি দান করুন। করোনায় শুধু বউ নয়, তার বাড়ির সবাই ও আমি আক্রান্ত হয়েছি। আমাদের সবার জন্য দোয়া করবেন।

জানা যায়, ফেসবুকে তৌসিফ যে ছবি পোস্ট করেছেন তা বেশ পুরোনো। করোনায় পরিবারের বেশিরভাগ সদস্য বাসাতেই অবস্থান করছেন। তাদের মধ্যে তৌসিফের স্ত্রী বেশি অসুস্থ।

২০১৮ সালের ৯ ফেব্রুয়ারি বিয়ে করেন তৌসিফ-জারা। সুখী দম্পতি হিসেবে বন্ধুমহলে তাদের বেশ সুনাম আছে।

তৌসিফ বর্তমানে বেশ আলোচিত ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’র অন্যতম অভিনেতা। যদিও সাম্প্রতিক পর্বগুলোতে তাকে দেখা যাচ্ছে না।

চিত্রদেশ//এফ//এল//

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
02 December 2020

করোনায় আক্রান্ত সস্ত্রীক তৌসিফ

chitrodesh.com