চিত্রদেশ

দুই রণবীর মাদকাসক্ত, দাবি কঙ্গনার

বিনোদন ডেস্ক:

সুশান্ত সিং রাজপুতের মৃত্যু মামলার মূল অভিযুক্ত রিয়া চক্রবর্তীর সঙ্গে মাদকচক্রের যোগের হদিশ মেলার পর থেকেই দেশজুড়ে হইচই। এরই মধ্যে বলিউডের ‘কুইন’ খ্যাত অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত রিপাবলিক টিভিকে দেয়া সাক্ষাৎকারে বিস্ফোরক মন্তব্য করেছেন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ট্যাগ করে একটি টুইট করেন কঙ্গনা। সেখানে কঙ্গনা দাবি করেছেন, আত্মবিশ্বাসের সুরে নায়িকা বলেন, বি-টাউনের ৯৯ শতাংশ তারকাই মাদকে অভ্যস্ত। তিনি অভিনেতা রণবীর সিং, রণবীর কাপুর, ভিকি কৌশল এবং পরিচালক অয়ন মুখোপাধ্যায়ের রক্তের নমুনা নেয়ার অনুরোধ করেন ড্রাগ পরীক্ষার জন্য। তার মতে, এই ‘ইয়ং ব্রিগেড’-এর ড্রাগস নেয়ার কানাঘুষা বহু আগে থেকেই বলিপাড়ার অলিগলিতে।

তিনি আরো দাবি করেন, কেউ শারীরিক সমস্যার কারণে, কেউ বার্ধক্যজনিত সমস্যার কারণে হাসপাতালে ভর্তি হওয়ার পর নিজেদের সংশোধন করেছেন। কেউ আবার গোটা যৌবন মাদকের নেশা করার পর এটা ছেড়েছেন।

বলিউড পার্টিতেও অবাধে মাদক সেবনে মাতেন তারকারা। এমন মন্তব্য করতেও পিছুপা হননি ‘কন্ট্রোভার্সি কুইন’-এর শিরোপা মাথায় তুলে নেয়া কঙ্গনা রানাওয়াত। পরিচালক ও প্রযোজক করণ জোহার একবার তার বাড়ির পার্টির একটি ভিডিও শেয়ার করে বিতর্কের মুখে পড়েন। সেখানে দেখা যায়, রণবীর কাপুর, দীপিকা পাড়ুকোন, ভিকি কৌশল, বরুণ ধাওয়ানদের মতো তারকাদের।

সে সময় অনেকেই ওই ভিডিওতে তারকাদের গতিবিধি দেখে মাদক সেবনের অভিযোগ তোলেন। কঙ্গনার অভিযোগ যেন চাপা পড়ে যাওয়া সেই পুরনো জল্পনাকে আবার উস্কে দিল।

 

চিত্রদেশ//এল//

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
03 September 2020

দুই রণবীর মাদকাসক্ত, দাবি কঙ্গনার

chitrodesh.com