প্রধান সংবাদসংগঠন সংবাদ

বঙ্গবন্ধুর সমাধিতে ঢাকা সাংবাদিক ইউনিয়ন নেতৃবৃন্দের শ্রদ্ধা

গোপালগঞ্জ প্রতিনিধি
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) নেতৃবৃন্দ।

বৃহস্পতিবার দুপুরে ডিইউজে’র সভাপতি কুদ্দুস আফ্রাদ ও সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপুর নেতৃত্বে বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন নেতৃবৃন্দ।

পরে বঙ্গবন্ধু ও ১৫ আগস্টে পরিবারে শহীদ সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত করা হয়।

এ সময় ডিইউজে’র যুগ্ম-সম্পাদক খায়রুল আলম, সাংগঠনিক সম্পাদক জিহাদুর রহমান জিহাদ, প্রচার সম্পাদক আসাদুজ্জামান, কোষাধ্যক্ষ আশরাফুল আলম, দপ্তর সম্পাদক জান্নাতুল ফেরদৌস, নির্বাহী সদস্য রাজু আহমেদ, সলিম উল্লাহ সেলিম, শাহনাজ পারভীন এলিচ, সুরাইয়া অনুসহ নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

চিত্রদেশ//এল//

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
04 March 2021

বঙ্গবন্ধুর সমাধিতে ঢাকা সাংবাদিক ইউনিয়ন নেতৃবৃন্দের শ্রদ্ধা

chitrodesh.com