প্রধান সংবাদসারাদেশ

গাজীপুরে কলোনিতে ভয়াবহ আগুন, ৪ জনের মৃত্যু

গাজীপুর প্রতিনিধি:

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় একটি কলোনিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ সময় নারীসহ চারজনের মৃত্যু হয়েছে। আগুনে দগ্ধ ও আহত হয়েছেন কমপক্ষে ১৫ জন। এ ঘটনায় ৪৬টি ঘর পুড়ে ছাই হয়েছে বলে জানা গেছে।

সোমবার ভোর ৫টার দিকে কালামপুর পূর্বপাড়া নব্বই কলোনিতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মুন্নি বেগম (৩০) ও তার স্বামী মিলন মিয়া (৪০)। তাদের বাড়ি গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানার সন্ধ্যাইলপুর গ্রামে, প্রতিবেশী ফরহাদ হোসেন (৩৮) একই গ্রামের আশরাফ আলীর ছেলে ও আবদুল আউয়াল (৪০) জগন্নাথপুরের পলাশবাড়ী গ্রামের উসমান গনির ছেলে।

খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা কবিরুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ভোর ৫টার দিকে কালামপুর পূর্বপাড়া নব্বই কলোনিতে আগুন লাগে। খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

এ ঘটনায় নারীসহ চারজনের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন অন্তত ১৫ জন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে এ ঘটনায় ৪৬টি ঘর পুড়ে গেছে। তাৎক্ষণিকভাবে ক্ষতির পরিমাণ জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে, গ্যাস সিলিন্ডার থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে থাকতে পারে।

চিত্রদেশ//এলএইচ//

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
11 January 2021

গাজীপুরে কলোনিতে ভয়াবহ আগুন, ৪ জনের মৃত্যু

chitrodesh.com