প্রধান সংবাদবিনোদন

পুরনো শাড়ি পরে আম্বানিদের বিয়েতে শাহরুখকন্যা

বিনোদন ডেস্ক

অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়েতে বসেছিল তারার মেলা। গোটা বলিউড যেন তুলে নেওয়া হয়েছিল সেখানে। দ্যুতি ছড়িয়েছেন বি-টাউনের তারকাদের সন্তানেরাও। নজরকাড়া সাজে উপস্থিত হয়েছিলেন তারা। ব্যতিক্রম শুধু শাহরুখকন্যা সুহানা খান। পুরনো শাড়ি পরে আম্বানিদের বিয়ের দাওয়াতে হাজির হয়েছিলেন। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

২০২৩ সালের দিওয়ালি পার্টিতে ঠিক যে সিক্যুইন শাড়িটি সুহানা পরেছিলেন। মনীশ মালহোত্রার ডিজাইন করা ঠিক সেই পোশাক পরেই অনন্ত-রাধিকার বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলেন। ছবি-ভিডিও ভাইরাল হতেই নেটিজেনদের চোখে পড়েছে তা।

তবে শাড়ি পুরনো পরলেও স্টাইলিং অন্যরকম করেছেন সুহানা। আইভরি রঙের সিক্যুইন শাড়ির সঙ্গে কুন্দনের চোকার নেকলেস, কানে হালকা দুল আর হাতে পোটলি ব্যাগ নিয়েছেন তিনি। মেকআপও যৎসামান্য।

নেটাগরিকদের চোখ ধাধিয়ে দিয়েছে পুরনো শাড়িতে মোড়া সুহানার সৌন্দর্য। অনেকেই প্রশংসা করেছেন তার। ভাই আরিয়ান খানের সঙ্গেও পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা দিয়েছেন সুহানা খান।

 

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
14 July 2024

পুরনো শাড়ি পরে আম্বানিদের বিয়েতে শাহরুখকন্যা

chitrodesh.com