প্রধান সংবাদ

নিউইয়র্কে পুলিশ প্রধানদের সম্মেলনে যোগ দি‌তে স্বরাষ্ট্রমন্ত্রী

স্টাফ রিপোর্টার:
জাতিসংঘের সদর দপ্তরে পুলিশ প্রধানদের সম্মেলন যোগ দি‌তে নিউইয়র্কে পৌঁছে‌ছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

নিউইয়র্ক স্থানীয় সময় সোমবার (২৯ আগস্ট) বিকেল ৫টার দি‌কে এক টুইট বার্তায় স্বরাষ্ট্রমন্ত্রীর পৌঁছা‌নোর খবর নিশ্চিত করেছেন জা‌তিসং‌ঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত মোহাম্মদ আব্দুল মু‌হিত।

বিমানবন্দরে স্বরাষ্ট্রমন্ত্রীকে স্বাগত জানা‌নোর এক‌টি ছ‌বি পোস্ট ক‌রে টুইটে রাষ্ট্রদূত লিখেছেন, আগামী ৩১ আগস্ট ও ১ সেপ্টেম্বর অনুষ্ঠেয় জাতিসংঘের পুলিশ প্রধানদের সম্মেলনে যোগ দিতে আসা বাংলাদেশ প্রতিনিধি দলের প্রধান‌কে স্বাগত জানা‌তে পে‌রে আনন্দিত। শীর্ষ সৈন্য ও পুলিশ যোগানদাতা দেশ হি‌সে‌বে বাংলাদেশ আন্তর্জাতিক শান্তি, নিরাপত্তা ও উন্নয়ন স্থাপত্যকে শক্তিশালী করার বিষ‌য়ে অবদান রাখতে আগ্রহী।

নিউইয়র্কে পুলিশ প্রধানদের সম্মেলনে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদেরও যোগ দেওয়ার কথা রয়েছে।

চিত্রদেশ//এফটি//

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
30 August 2022

নিউইয়র্কে পুলিশ প্রধানদের সম্মেলনে যোগ দি‌তে স্বরাষ্ট্রমন্ত্রী

chitrodesh.com