চিত্রদেশ

ছেলের সঙ্গে ঈশিতার গান ভাইরাল

স্টাফ রিপোর্টার:
নাটকের প্রিয়মুখ ঈশিতার পরিচিতি মূলত অভিনেত্রী হিসেবেই। তবে গানও গান তিনি। উপস্থাপনা, নৃত্য– সবকিছুতেই পারদর্শী এই সুদর্শনী।

এবার নতুন আঙ্গিকে দর্শকদের সামনে হাজির হয়েছেন ঈশিতা। ছেলেকে নিয়ে গেয়েছেন গান। ‘আবার এলো যে সন্ধ্যা’ নামে গানটি বুধবার ইউটিউবে মুক্তি পেয়েছে। অডিও-ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান জি সিরিজের ব্যানারে গানটি ইউটিউবে প্রকাশ পেয়েছে। দর্শক-শ্রোতারা হুমড়ি খেয়ে পড়েছেন এই গানে।

ঈশিতার গায়ক ছেলের নাম যাভীর। চার বছর বয়স থেকেই সে মায়ের সঙ্গে গুণগুণিয়ে গান গাইতে শিখে।

গানটি নিয়ে ঈশিতা বলেন, ছেলের খুব শখ ছিল আমার সঙ্গে একটি গান করার। তাই দুজন মিলে গানটি করলাম। এই গানটি আমাদের দুজনেরই ভীষণ প্রিয়। আনন্দের সঙ্গে কাজটি করেছি আমরা সবাই। আশা করছি গানটি সবার ভালো লাগবে।

আবার এলো যে সন্ধ্যা মূলত কাভার সং। সংগীতশিল্পী লাকী আখন্দের এই গানটি দ্বৈতভাবে গেয়েছেন মা-ছেলে। ভিডিওতে মডেলও হয়েছেন ঈশিতা ও যাভীর। ভিডিও পরিচালনা করেছেন শেখ মনজু

এর আগে গেল বছর ঈশিতার গাওয়া ‘আমার অভিমান’ শিরোনামে একটি গান প্রকাশ হয়েছিল। শ্রোতারা ওই গানের প্রশংসা করেন।

 

চিত্রদেশ //এস//

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
25 January 2020

ছেলের সঙ্গে ঈশিতার গান ভাইরাল

chitrodesh.com