চিত্রদেশ

ইতালিতে জানালা দিয়ে পড়ে বাংলাদেশি শিশুর মৃত্যু

চিত্রদেশ ডেস্ক:
তালির উত্তরের জেনোভা এলাকায় একটি বহুতল ভবনের জানালা দিয়ে পড়ে আদিবা (৩) নামে বাংলাদেশি এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (৪ ডিসেম্বর) দুপুরে জেনোভা শহরে এ ঘটনা ঘটে।

জানা গেছে, আদিবার বাবা মনোয়ার হোসেন মুন্না ইতালির জেনোভাতে একটি বহুতল ভবনের পাঁচতলায় সপরিবারের বাস করেন। ঘটনার সময় তিনি তার দোকানে কাজ করছিলেন এবং মা অন্য সন্তানদের স্কুল থেকে আনতে যায়। এসময় জানালা দিয়ে আদিবা সামনের রাস্তায় পড়ে যায়। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাকে উদ্বার করে হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক আদিবাকে মৃত ঘোষণা করেন।

প্রবাসী মনোয়ার হোসেনের দেশের বাড়ি শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায়।

চিত্রদেশ//এস//

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
08 December 2019

ইতালিতে জানালা দিয়ে পড়ে বাংলাদেশি শিশুর মৃত্যু

chitrodesh.com