গল্প-কবিতা

কবিতা ‘অতীন্দ্রিয় জগতের দিগন্তরেখায়’

মো: মেহেবুব হক

উত্তাল তরঙ্গের ঢেউয়ে আছড়ে পড়ছে জীবনের প্রতিটি স্পন্দন
নীল আকাশের গভীরে লুকিয়ে থাকে মর্মস্পর্শী জীবনের গল্প
অজানায় পাড়ি জমিয়ে চিরশান্তির কোলে সঁপে দিতে চায় আবেগি মন
উদ্বেলিত মনের প্রতিটি কোণে বাসা বাঁধে পার্থিব নিরাসক্তির পুনঃপুন ঢেউ
তবুও হার মানে না জীবনকালের পটভূমিতে
বরং হাজারো বাস্তবতার অনন্য অনুভূতি
ডাইনামাইটের চার্জের মতো আমাকে সতেজ রাখে সারাক্ষণ
আমি হারিয়ে যাই অতীন্দ্রিয় জগতের দিগন্তরেখায়
ছাড়িয়ে যাই পার্থিব জ্ঞানের চৌহদ্দি
মিলিত হই ইলমে লাদ্দুনির অনন্ত সাগরে।

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
14 November 2021

কবিতা 'অতীন্দ্রিয় জগতের দিগন্তরেখায়'

chitrodesh.com