চিত্রদেশ

এবার বলিউডের দিনমজুরদের অনুদান দিলেন বরুণ

বিনোদন ডেস্ক:
করোনায় অসহায় মানুষদের প্রতি সাহায্যের হাত বাড়িয়েছেন বলিউডের অনেক তারকা। অভিনেতা বরুণ ধাওয়ানও সেই তালিকায় আছেন। প্রধানমন্ত্রীর ফান্ডে টাকা দিয়েছেন।

ভিডিও বার্তা দিয়ে সতর্ক করেছেন মানুষকে।

এবার জানা গেল, নিজের জন্মদিনে আবারও সাহায্যের হাত বাড়িয়েছেন তিনি। বলিউডের দিনমজুর আর্থিক অনুদান দিয়েছেন বরুণ।

ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়ি- সংগঠনের মাধ্যমে অনুদান পাঠালেন বরুণ। তবে কত টাকা অনুদান দিয়েছেন তা প্রকাশ করেননি এই অভিনেতা।

ট্যুইটারে ‘ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়ি’-র সভাপতি অশোক পন্ডিত জানান, সংস্থার প্রায় ৫ লাখেরও বেশি সদস্য বরুণকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন৷ এ থেকে অনুমান করা হচ্ছে বেশ মোটা অংকের টাকাই তিনি দান করেছেন।

 

চিত্রদেশ//এস//

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
28 April 2020

এবার বলিউডের দিনমজুরদের অনুদান দিলেন বরুণ

chitrodesh.com