প্রধান সংবাদলাইফস্টাইল

আগুন লাগলে ধোঁয়া থেকে বাঁচার উপায়

লাইফস্টাইল ডেস্ক
ছোট কিংবা বড় যেকোনো অগ্নিকান্ডে আগুনে পুড়ে যতটা মৃত্যু হয়, তার চেয়ে বেশি মৃত্যু হয় ধোঁয়ার কারণে শ্বাস বন্ধ হয়ে। কীভাবে আগুনে লাগলে নিজেকে ধোঁয়া থেকে রক্ষা করবেন চলুন জেনে নিই-

কোথাও আগুন লাগলে প্রথমেই সেখান থেকে নিরাপদ দূরত্বে যেতে চেষ্টা করুন। রেস্টুরেন্ট, শপিং মল বা এমন কোনো জায়গায় যদি থাকেন যেখানে ইমারজেন্সি ডোর রয়েছে তাহলে সেই দরজা দিয়ে বেরোনোর চেষ্টা করুন। সিঁড়ি দিয়ে নিচে নামুন। ভুলেও লিফট ব্যবহার করবেন না।

আতঙ্কিত হওয়া চলবে না

আগুন লাগলে ভয় পাওয়াই স্বাভাবিক। তবে এই ভয়ই মৃত্যুর কারণ হতে পারে। কারণ আতঙ্কিত হয়ে গেলে মাথা ঠিকমতো কাজ করে না, হার্টবিট বেড়ে যায়। যা থেকে হার্টফেল হওয়ার আশঙ্কা থাকে। অন্যদিকে ভয় পেয়ে জোরে জোরে শ্বাস নেওয়ার ফলে আগুন থেকে বর্জিত নাইট্রোজেন ডাই অক্সাইড আমাদের নিশ্বাসে অতিরিক্ত মাত্রায় মিশে যায়। যা থেকে শ্বাসরোধ হয়ে মারা যাওয়ার সম্ভাবনা থাকে।

ধোঁয়া থেকে দূরে যান

যতটা সম্ভব ধোঁয়া থেকে দূরে থাকার চেষ্টা করুন। কাপড় দিয়ে মুখ ঢাকার চেষ্টা করুন। আগুনের ধোঁয়া থেকে নির্গত নাইট্রোজেন ডাই অক্সাইড গ্যাস বিষাক্ত। এটি চোখে মুখে গেলে প্রাণহানির আশঙ্কা থাকে। বিশেষ করে যাদের শ্বাস কষ্টের সমস্যা আছে তাদের শ্বাসরোধ পর্যন্ত হতে পারে এইসময়।

কিন্তু পরিস্থিতি যদি এমন হয় যে ধোঁয়া থেকে দূরে সরতে পারছেন না এবং আগুন লাগার স্থানেই আটকে পড়েছেন, তখন কী করবেন?

রুম বন্ধ

রুমের দরজা বন্ধ করে দিন। দরজার নিচে ও উপরে কাপড় ভিজিয়ে তা দিয়ে দরজার ফাঁকা অংশ বন্ধ করুন। এতে আগুনের ধোঁয়া রুমে সহজে ছড়িয়ে পড়তে পারবে না। রুমে যদি তক্তপোষ থাকে তাহলে তা দিয়ে দরজা কভার করে দেবেন। এতে আগুনের বিষাক্ত ধোঁয়া সহজে ঢুকতে পারবে না।

হামাগুড়ি দিন

বের হওয়ার কোনো পথ পেলে হামাগুড়ি দিয়ে বেরোনোর চেষ্টা করুন। এতে মেঝের সতেজ বাতাস আপনাকে শ্বাস নিতে সাহায্য করবে। দরজা খোলার আগে হাত দিয়ে তা ধরে দেখুন। গরম লাগলে খুলবেন না। বুঝবেন দরজার ওপাশে আগুন আছে।

ভেজা কাপড়ে মুখ ঢাকুন

একটি কাপড় বা তোয়ালে ভিজিয়ে তা দিয়ে মুখ ঢেকে রাখুন। নাক দিয়ে শুধু নিঃশ্বাস নিন। মুখ দিয়ে শ্বাস নেবেন না। প্রয়োজনে তোয়ালে দাঁত ও ঠোঁট দিয়ে চেপে রাখুন। এটি আপনাকে নাক দিয়ে শ্বাস নিতে সাহায্য করবে।

জানালা খুলে দিন

ধোঁয়া দেখা গেলে জানালা ভেঙ্গে দেবেন না। বরং তখন জানলার পর্দা সরিয়ে দেবেন যাতে তাতে আগুন না লাগে। আর যদি দেখেন জানালার দিকে আগুন বা ধোঁয়া নেই তাহলে তা খুলে তাজা বাতাস নেওয়ার চেষ্টা করুন শ্বাস নেওয়ার জন্য।

মন শক্ত করুন

কষ্ট হলেও সাহায্যের জন্য কেউ আসা অব্দি মন শক্ত করে আগুন থেকে বাঁচতে চেষ্টা করুন। অনেক মানুষ আগুনের থেকে বাঁচতে বহুতল বিল্ডিং’এর উপর থেকে ঝাঁপ দেন ভয়ে। মারা যান এটা না জেনেই যে আর কয়েক মিনিট অপেক্ষা করলেই সাহায্য পেতেন।

আপনার কাপড়ে যদি আগুন লেগে যায়

এমন পরিস্থিতিতে সঙ্গে সঙ্গে মেঝেতে শুয়ে পরুন। এবার মেঝেতে সারা শরীর গড়াগড়ি করতে থাকুন যতক্ষণ না আগুন নিভে যায়। এরকম করলে আগুন জলদি নিভে যাবে।

গড়াগড়ি খাওয়ার সময় হাত দিয়ে মুখ ঢেকে নেবেন যেন আগুনের আভা মুখে এসে না লাগে। আগুন লাগলে লাফালাফি করবেন না। এতে আগুন দ্রুত ছড়িয়ে যায়।

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
04 March 2024

আগুন লাগলে ধোঁয়া থেকে বাঁচার উপায়

chitrodesh.com