প্রধান সংবাদ

করোনায় সিলেট মেডিকেলের সহকারী অধ্যাপকের মৃত্যু

সিলেট প্রতিনিধি:

করোনা ভাইরাসে আক্রাস্ত হয়ে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. মঈন উদ্দীন মারা গেছেন।

বুধবার সকাল ৬ টা ৪৫ মিনিটে ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে তার মৃত্যু হয়। মৃত্যুকালে দুই শিশু সন্তান ও স্ত্রীকে রেখে গেছেন ডা. মঈন।

কুর্মিটোলা জেনারেল হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জামিল আহমেদ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

তথ্য মতে, পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে করোনায় আক্রান্ত হন ডা. মইন। গত ৫ এপ্রিল তার করোনা পজিটিভ আসে। অবস্থায় অবনতি ঘটলে ৭ এপ্রিল তাকে সিলেট নগরীর শহীদ শামসুদ্দিন হাসপাতালে করোনা ইউনিটে আইসোলেশনে রাখা হয়। সেখান থেকে পরবর্তীতে পরিবারের সিদ্বান্ত অনুযায়ী তাকে ঢাকায় স্থানান্তর করা হয়।

করোনার বিষয়টি নিশ্চিত হওয়ার পর চিকিৎসকের পরিবারসহ নগরীর হাউজিং এস্টেট এলাকা লকডাউন ঘোষণা করা হয়।

স্বনামধন্য বিশেষজ্ঞ চিকিৎসক ডা. মঈন ঢাকা মেডিকেল কলেজে অধ্যয়নরত অবস্থায়ও মেধাবী ছাত্র হিসেবে পরিচিত ছিলেন।

প্রসঙ্গত, আইইডিসিআর’র তথ্য মতে করোনায় বাংলাদেশে এখন পর্যন্ত ৪৬ জনের মৃতু ও ১০১২ জন আক্রান্ত হয়েছেন।

 

চিত্রদেশ//এস//

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
15 April 2020

করোনায় সিলেট মেডিকেলের সহকারী অধ্যাপকের মৃত্যু

chitrodesh.com