চিত্রদেশ

জানুয়ারিতে বিয়ে করছেন দেব-রুক্মিণী!

বিনোদন ডেস্ক
আগামী বছরের শুরুর দিক থেকেই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন ওপার বাংলার বেশ কজন তারকা ও পরিচালক। এমন কথায় শোনা যাচ্ছে চারিদিকে। বসন্ত না আসলেও টালিগঞ্জে বিয়ের ফুল ফুটেছে।

শোনা যাচ্ছে, আগামী বছরের জানুয়ারীতেই বিয়ের গাঁটছড়া বাঁধতে যাচ্ছেন অভিনেতা, সাংসদ দেব ও রুক্মিণী মৈত্র। দেবের ঘনিষ্ঠ মহল থেকে জানা যায়, আগামী জানুয়ারিতেই বিয়ের পরিকল্পনা তাদের। যদিও বিভিন্ন সময়ে দেব বলেছিলেন, তিনি কাউকে না জানিয়ে একেবারে ঘনিষ্ঠ কয়েক জনের উপস্থিতিতে বিয়ে সেরে ফেলবেন।

দেব ও রুক্মিণীর প্রেম এখন আর কারো অজানা নয়। এ নিয়ে আগেই খোলামেলা কথা বলেছেন দেব- রুক্মিণী। বিয়ে নিয়ে বিভিন্ন সময় একটু রাখডাক রেখেই কথা বলেছেন, মজার ছলে।

শুধু তাই নয়, নতুন বছরে বিয়ে করতে যাচ্ছেন অভিনেতা পরমব্রত চট্টপাধ্যায়। দীর্ঘ অনেকদিন ধরেই ইকার সঙ্গে তার প্রেম চলছে, একথা সবারই জানা। পরমব্রতকে বিয়ে করতে নিজের দেশ ও ক্যারিয়ার ছেড়ে কলকাতায় চলে এসেছেন ইকা। শোনা যাচ্ছে আগামি বছরের প্রথমদিকেই তারা বিয়ের পিঁড়িতে বসতে পারেন।

চিত্রদেশ ডটকম//এস//

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
02 December 2019

জানুয়ারিতে বিয়ে করছেন দেব-রুক্মিণী!

chitrodesh.com