অন্যান্যপ্রধান সংবাদ

২৫ জেলায় তাপপ্রবাহ, ভারী বর্ষণের পূর্বাভাস

মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। এ কারণে সারা দেশে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে বৃষ্টি হলেও গরম বাড়ছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ঢাকাসহ২৫টি জেলা ছিল তাপপ্রবাহের কবলে। সেই দিন সর্বোচ্চ তাপমাত্রা ছিল ফেনী জেলায় ৩৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, রাজধানী ঢাকায় ছিল ৩৬ দশমিক ২।

তবে বুধবার (১৬ সেপ্টেম্বর) তাপমাত্রা কিছুটা কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

গতকাল মঙ্গলবার সন্ধ্যায় আগামী ৫ দিনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ময়মনসিংহ ও সিলেট বিভাগসহ ঢাকা, টাঙ্গাইল, মানিকগঞ্জ, কিশোরগঞ্জ, রাজশাহী, সিরাজগঞ্জ, রংপুর, নীলফামারী, চাঁদপুর, ফেনী, যশোর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, সাতক্ষীরা, খুলনা, বরিশাল ও পটুয়াখালী জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু কিছু জায়গা থেকে প্রশমিত হতে পারে।

আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় আজ অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
16 September 2026

২৫ জেলায় তাপপ্রবাহ, ভারী বর্ষণের পূর্বাভাস

chitrodesh.com