চিত্রদেশ

করোনায় আক্রান্ত বাপ্পি লাহিড়ী

বিনোদন ডেস্ক::
করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী বাপ্পি লাহিড়ী। চিকিৎসকের পরামর্শে তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

বাপ্পি লাহিড়ীর মুখপাত্র জানিয়েছেন, করোনা সংক্রান্ত সকল সতর্কতা নিয়েছিলেন এই গায়ক। কিন্তু তা সত্ত্বেও করোনার কবল থেকে বাঁচতে পারেননি ৬৮ বছর বয়সী এই শিল্পী।

বাপ্পি লাহিড়ীর মেয়ে রেমা জানান, শরীরে করোনার উপসর্গ দেখা মাত্রই তার বাবাকে হাসপাতালে ভর্তি করা হয়। গত কয়েকদিনে বাপ্পি লাহিড়ী এবং তার পরিবারের সংস্পর্শে যারা এসেছেন তাদের করোনা পরীক্ষা করার পরামর্শ দিয়েছেন তিনি। পাশাপাশি বাপ্পি লাহিড়ীর আরোগ্য কামনা করার জন্য ভক্তদের ধন্যবাদ জানিয়েছেন রেমা।

চিত্রদেশ//এসএইচ//

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
01 April 2021

করোনায় আক্রান্ত বাপ্পি লাহিড়ী

chitrodesh.com