
গল্প-কবিতাপ্রধান সংবাদ
মো: মেহেবুব হকের কবিতা ‘নিঃসঙ্গ পথিক’
তাকওয়া ও ঈমানের বলে বলীয়ান হয়ে
লোভ-লালসা হিংসা বিদ্বেষ ধুয়ে মুছে ফেলে
আমি মনকে পবিত্র করেছি মুসাফিরের বেশে।
আমার চিন্তায় বয়ে যায় বৈরাগ্যতা
বাহারি জীবনে থেকে আমি নিঃসঙ্গ
আমার অস্তিত্ব ক্ষণে ক্ষণে
অনুভূত হয় পথিকের ন্যয়ে।
তবুও আমি ছুটে চলি ইশকে এলাহির টানে
মুক্তির পানে, সময়ের টানে।



