
গল্প-কবিতাপ্রধান সংবাদ
মো: মেহেবুব হকের কবিতা ‘রুহানি পাখা’
আমি আদায় করতে চাই প্রশান্তির সালাত
যে সালাতে আছে অনুতাপের অনন্ত ঢেউ
আত্মগ্লানি ও আত্ম উপলদ্ধির ধ্বনি
গুনাহের ভারে কালিমালিপ্ত মনের আকুতি
মওলাপাকের দ্বারে ক্ষমা ও করুণার বারিসম্পাত।
সেই বারিসম্পাতে সিক্ত দিলে
তওবা ও অনুশোচনার চেরাগ জ্বেলে
আমি আল্লাহর দরবারে দুহাত তুলি
ইশকে এলাহির রুহানি পাখা মেলে।





