এনজিও কর্ণারপ্রধান সংবাদবইমেলা

‘প্রবীণদের নিয়ে রিকের পথচলা’ প্রকাশনার মোড়ক উন্মোচন

নিজস্ব প্রতিবেদক
রাজধানীতে ‘প্রবীণদের নিয়ে রিক’র পথচলা’ নামক একটি প্রকাশনার মোড়ক উন্মোচন হয়েছে।

আজ শনিবার ২৯ আগস্ট রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক)’র কেন্দ্রীয় কার্যালয়ের সভাকক্ষে প্রকাশনাটির মোড়ক উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করা হয়।

রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক)’র নির্বাহী পরিচালক আবুল হাসিব খানের সভাপতিত্বে মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)’র ব্যবস্থাপনা পরিচালক মোঃ ফজলুল কাদের প্রকাশনাটির মোড়ক উন্মোচন করেন।

প্রবীণ জনগোষ্ঠীর অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠা এবং তাদের সামাজিক সুরক্ষা ও সার্বিক উন্নয়নে রিক’র দীর্ঘ পথচলার অভিজ্ঞতা ও অর্জন নিয়ে‘ এই প্রকাশনাটি প্রকাশিত হয়েছে।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ফোরাম ফর দ্যা রাইটস অব দ্যা এল্ডারলী, বাংলাদেশ-এর সভাপতি মেজর জেনারেল (অবঃ) জনাব জীবন কানাই দাস এবং রিকের প্রবীণ কার্যক্রম বিষয়ক গবেষক তোফাজ্জেল হোসেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রিক’র পরিচালক আফরোজা লায়লা ও সহকারী পরিচালক আশনান খান এবং অন্যান্যরা।

‘প্রবীণদের নিয়ে রিকের পথচলা’ প্রকাশনাটি তৈরিতে কাজ করেছেন রিকের উপ পরিচালক দীপক রঞ্জন চক্রবর্তী এবং সহকারী মহাব্যবস্থাপক ফেরদৌসী বেগম গীতালি।

রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) ১৯৮৯ সাল থেকে প্রবীণ জনগোষ্ঠীর সামাজিক সুরক্ষা ও অধিকার প্রতিষ্ঠা তথা প্রবীনদের সার্বিক উন্নয়নের লক্ষ্যে ধারাবাহিক ও সুসংগঠিত কার্যক্রম পরিচালনা করে আসছে।

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
29 August 2026

‘প্রবীণদের নিয়ে রিকের পথচলা’ প্রকাশনার মোড়ক উন্মোচন

chitrodesh.com