প্রধান সংবাদ

ট্রেনে ঈদযাত্রা: আজ বিক্রি হচ্ছে ১৮ মার্চের অগ্রিম টিকিট

নিজস্ব প্রতিবেদক
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে ট্রেনের আসনের অগ্রিম টিকিট বিক্রির ৬ষ্ঠ দিন আজ। রোববার (৮ মার্চ) পাওয়া যাবে আগামী ১৮ মার্চের ট্রেনের টিকিট।

রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, শতভাগ অনলাইনে অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। সার্ভারের ওপর চাপ কমাতে এবার অঞ্চলভেদে দুটি ভিন্ন সময়ে টিকিট বিক্রি করা হচ্ছে।

এদিনে সকাল ৮টায় পশ্চিমাঞ্চলের ট্রেনের ১৮ মার্চের টিকিট বিক্রি শুরু হয়েছে। আর দুপুর ২টায় পূর্বাঞ্চলের ট্রেনের ১৮ মার্চের টিকিট বিক্রি শুরু হবে।

কোন তারিখে ট্রেনের কোন টিকিট

ঈদুল ফিতরের আগে ট্রেনের ১৩, ১৪, ১৫, ১৬ ও ১৭ মার্চ তারিখের টিকিট বিক্রি হয়েছে গত ৩, ৪, ৫, ৬ ও ৭ মার্চ। এছাড়া ৮ ও ৯ মার্চ যথাক্রমে বিক্রি করা হবে ১৮ ও ১৯ মার্চের অগ্রিম টিকিট।

অগ্রিম যাত্রা ও ফিরতি টিকিটের ক্যালেন্ডার
অগ্রিম টিকিট বিক্রির তারিখ যাত্রার তারিখ ফিরতি টিকিট বিক্রির তারিখ ফেরার তারিখ
৩ মার্চ ২০২৬ ১৩ মার্চ ২০২৬ ১৩ মার্চ ২০২৬ ২৩ মার্চ ২০২৬
৪ মার্চ ২০২৬ ১৪ মার্চ ২০২৬ ১৪ মার্চ ২০২৬ ২৪ মার্চ ২০২৬
৫ মার্চ ২০২৬ ১৫ মার্চ ২০২৬ ১৫ মার্চ ২০২৬ ২৫ মার্চ ২০২৬
৬ মার্চ ২০২৬ ১৬ মার্চ ২০২৬ ১৬ মার্চ ২০২৬ ২৬ মার্চ ২০২৬
৭ মার্চ ২০২৬ ১৭ মার্চ ২০২৬ ১৭ মার্চ ২০২৬ ২৭ মার্চ ২০২৬
৮ মার্চ ২০২৬ (আজ) ১৮ মার্চ ২০২৬ ১৮ মার্চ ২০২৬ ২৮ মার্চ ২০২৬
৯ মার্চ ২০২৬ ১৯ মার্চ ২০২৬ ১৯ মার্চ ২০২৬ ২৯ মার্চ ২০২৬

ঈদের পরে ফিরতি যাত্রার টিকিট বিক্রি শুরু হবে ১৩ মার্চ। ওইদিন ২৩ মার্চের অগ্রিম টিকিট পাওয়া যাবে। এছাড়া ১৪, ১৫, ১৬, ১৭, ১৮ ও ১৯ মার্চ যথাক্রমে বিক্রি করা হবে ২৪, ২৫, ২৬, ২৭, ২৮ ও ২৯ মার্চের ট্রেনের টিকিট।

 

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
08 March 2026

ট্রেনে ঈদযাত্রা: আজ বিক্রি হচ্ছে ১৮ মার্চের অগ্রিম টিকিট

chitrodesh.com