প্রধান সংবাদ

এবার নারায়ণগঞ্জে শ্রমিকদের বিক্ষোভ, সড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক
নারায়ণগঞ্জের বিসিক শিল্পাঞ্চলে ক্রোনী গ্রুপের দুইটি পোশাক কারখানার শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন। তারা ঢাকা-মুন্সিগঞ্জ আঞ্চলিক সড়ক অবরোধ করেন। তবে সেখানে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ সদস্যরা শ্রমিকদের আশ্বস্ত করার চেষ্টা করছেন।

সোমবার (১১ নভেম্বর) দুপুর ১টায় ঢাকা-মুন্সিগঞ্জ আঞ্চলিক সড়ক অবরোধ করে তারা এই বিক্ষোভ করেন।

জানা যায়, শ্রমিকদের একটি অংশ বিসিক শিল্পাঞ্চলের ভেতর কয়েকটি কারখানায় ভাঙচুর চালালে অধিকাংশ কারখানা ছুটি ঘোষণা করা হয়।

বিসিক শিল্পনগরী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, নারায়ণগঞ্জ বিসিক শিল্পাঞ্চলে ৪৩২টি কারখানা আছে। শ্রমিক অসন্তোষের মুখে অধিকাংশ কারখানা লাঞ্চের আগেই ছুটি দেওয়া হয়েছে।

শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা যায়, ক্রোনী গ্রুপের অবন্তী কালার টেক্স লিমিটেড কারখানার প্রায় ৫ হাজার শ্রমিক কাজ করেন। এর মধ্যে শত শত শ্রমিককে কয়েক মাসের বকেয়া বেতন না দিয়ে চাকুরিচ্যুত করা হয়। এই শ্রমিকরা বারবার কারখানা কর্তৃপক্ষের কাছে গিয়ে বেতন না পাওয়ায় আজ সকালে কারখানার সামনে বিক্ষোভ শুরু করেন।

এক পর্যায়ে তারা সড়ক অবরোধ করে যানচলাচল বন্ধ করে দেন। এর আগেও এই কারখানার শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে আন্দোলন করলে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছিল।

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
11 November 2024

এবার নারায়ণগঞ্জে শ্রমিকদের বিক্ষোভ, সড়ক অবরোধ

chitrodesh.com