প্রধান সংবাদসারাদেশ

এক্সপ্রেসওয়েতে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৫

ফরিদপুর প্রতিনিধি:
ফরিদপুরের ভাঙ্গায় ট্রাকের পেছনে ধাক্কা লেগে প্রাইভেট কারের পাঁচ যাত্রী নিহত হয়েছে।

মঙ্গলবার ভোরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মালিগ্রামে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন ভাঙ্গা হাইওয়ে থানার ওসি হেলাল উদ্দিন।

তিনি বলেন, “প্রাইভেট কারটি পেছন থেকে ট্রাকের ভেতরে ঢুকে পড়ে। এতে ঘটনাস্থলেই চারজন নিহত হন। হাসপাতালে নেওয়া আহতদের মধ্যে এক শিশু পরে মারা গেছে।”

তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানাতে পারেননি পুলিশ কর্মকর্তা হেলাল।

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
02 June 2026

এক্সপ্রেসওয়েতে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৫

chitrodesh.com