প্রধান সংবাদ

মোহাম্মদপুরে বস্তির আগুন নিয়ন্ত্রণে

স্টাফ রিপোর্টার:
রাজধানীর মোহাম্মদপুরে বাবর রোডের বিহারী পট্টি জহুরী মহল্লার পাশে বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। দেড় ঘণ্টার প্রচেষ্টায় ৫টা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।

মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেল ৪টা ১৫ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়।

ফায়ার সার্ভিস সদর দফতরের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাদী সুলতানা জানান, মোহাম্মদপুরে বাবর রোডের বিহারি পট্টির বস্তিতে ৪টা ১৫ মিনিটে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট সেখানে উপস্থিত হয়। ৫টা ৫০ মিনিটে আগুন পুরোপুরি নির্বাপণ করা হয়। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি।

 

চিত্রদেশ//এলএইচ//

 

 

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
24 November 2020

মোহাম্মদপুরে বস্তির আগুন নিয়ন্ত্রণে

chitrodesh.com