প্রধান সংবাদরাজনীতি

কোটা আন্দোলন ঘিরে সব হত্যাকাণ্ডের বিচার হবে: কাদের

নিজস্ব প্রতিবেদক
শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলন ঘিরে সংঘটিত প্রতিটি হত্যাকাণ্ডের বিচারবিভাগীয় তদন্ত ও বিচার হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। একইসঙ্গে তিনি বলেছেন, যারা সহিংসতা চালিয়েছে তাদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেওয়া হবে।

শুক্রবার (২৬ জুলাই) দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন মন্ত্রী।

ওবায়দুল কাদের বলেন, শিক্ষার্থীদের সব দাবি মেনে নিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। আমরা বরাবরই শিক্ষার্থীদের দাবি সমর্থন করে আসছি।

তিনি বলেন, ৭১ সালে যারা বেঈমানি করেছে, হত্যাকাণ্ড করেছে তারা এখনো বেঈমান। ৭১’র খুনি, ৭৫’র খুনি, ২১ আগস্টের খুনি, ২৪ সালের একই খুনি ও বিশ্বাসঘাতক। তারা হচ্ছে বিএনপি-জামায়াত।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, আন্দোলনের নামে শিক্ষার্থীদের হত্যা করে সরকারের ওপর দায় চাপানো হয়েছে। আমাদের কয়েক হাজার নেতাকর্মী ও পুলিশের ওপর হামলা চালিয়ে আহত করা হয়েছে। নজিরবিহীন তাণ্ডব চালানো হয়েছে। তাদের উদ্দেশ্য ছিল, শেখ হাসিনার সরকারকে ক্ষমতা থেকে নামানো।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ড. আব্দুর রাজ্জাক, ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, বিএম মোজাম্মেল হক, মির্জা আজম, এসএম কামাল হোসেন, আফজাল হোসেন, সুজিত রায় নন্দী, দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আব্দুস সোবহান গোলাপ, কার্যনির্বাহী সদস্য সাহাবুদ্দিন ফরাজী, ইকবাল হোসেন অপু, আনিসুল হক প্রমুখ।

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
26 July 2024

কোটা আন্দোলন ঘিরে সব হত্যাকাণ্ডের বিচার হবে: কাদের

chitrodesh.com